সাকিব আল হাসান ও নুরুল হাসান সোহানের ব্যাটে ইনিংস হার এড়িয়ে লিডও নিল বাংলাদেশ। অ্যান্টিগা টেস্টের আজ তৃতীয় দিন। বাংলাদেশ ৬ উইকেটে ২১০ রান সংগ্রহ করেছে। আর লিড চলে এসেছে ৪৮ রানের। চা পানের বিরতিতে গেছে দুদল। বাংলাদেশ প্রাণপণ লড়ছে টেস্ট বাঁচাতে।
সাকিব ও সোহান ১০১ রানের জুটি গড়ে উইকেটে টিকে রয়েছে। সাকিব ৫৩ ও নুরুল হাসান ৪৯ রানে অপরাজিত। আগের ইনিংসেও সাকিব আল হাসান ফিফটি করেছিলেন।
বাংলাদেশ প্রথম ইনিংসে ১০৩ রানে অলআউট হয়। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ২৬৫ রান সংগ্রহ করেছিল।