সাকিব যুক্তরাষ্ট্রে, তামিম পরে আসবেন দেশে

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৬, ২০২৩, ০৯:০৯ পিএম

সাকিব যুক্তরাষ্ট্রে, তামিম পরে আসবেন দেশে

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে ইংল্যান্ডে দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। সফল সিরিজ শেষে মঙ্গলবার বিকাল ৫টার দিকে একই বহরে ঢাকায় এসে পৌঁছান নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজরা।

দলের সঙ্গে দেশে ফেরেননি সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম ও লিটন দাস। পরিবারের সঙ্গে সময় কাটাতে সাকিবের যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল। আর বাকি চারজন সপ্তাহখানেক ইংল্যান্ডে অবস্থান করে দেশে ফিরবেন।

আপাতত কদিনের জন্য বিশ্রামে থাকবেন ক্রিকেটাররা। নিজেদের মতো করে পরিবারের সঙ্গে সময় কাটাবেন তারা। এরপর আফগানিস্তান সিরিজের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে তামিমদের।

Link copied!