সাকিবের পর মুশফিক বঙ্গবাজারে ইফতারি দেবেন

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৭, ২০২৩, ০১:৪৮ পিএম

সাকিবের পর মুশফিক বঙ্গবাজারে ইফতারি দেবেন

সাকিব আল হাসানের পর এবার মুশফিকুর রহিম বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত মানুষদের ইফতারি করানোর ঘোষণা দিয়েছেন। সাকিব ২০ হাজার টাকা দিয়েছিলেন। আর সেজন্য সমালোচনার মুখে ছিলেন। তবে মুশফিক সে পথে হাঁটলেন না। 

মুশফিক ফেসবুকে ঘোষণা দেন। নিজের ফেসবুক পেজে মুশফিক এক পোস্টে লেখেন: 'আসসালামুয়ালাইকুম, সবাইকে রমজান মোবারক। আমি নিশ্চিত এতক্ষণে আপনারা সবাই বঙ্গবাজার বাজারের মর্মান্তিক ঘটনার কথা শুনেছেন। বিশেষ করে এটি রমজান মাসে হওয়ায় তারা খুব কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। মুশফিকুর রহিম ফাউন্ডেশন ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছে। এই ইফতারের আয়োজনটি সমন্বয় করবে মাস্তুল ফাউন্ডেশন। এই রমজান মাসে যতটা সম্ভব এই ভয়াবহ পরিস্থিতিতে আমাদের ভাই-বোনদের সাহায্য করার জন্য আমি সবাইকে অনুরোধ করছি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন।’

ঢাকার বঙ্গবাজারে আগুনে সব পুড়ে গেছে। এতে হাজার হাজার ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন। অসহায় সেই ব্যবসায়ীদের পাশে সর্বপ্রথম দাঁড়িয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। 'দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন'-এর উদ্যোগে ব্যবসায়ীদের ২০ হাজার টাকার ইফতারির ঘোষণা দেন তিনি। এরপর বাংলাদেশের পেস বোলার তাসকিন আহমেদও এগিয়ে আসেন।

Link copied!