পাকিস্তান প্রিমিয়ার লিগে সাকিব আল হাসান খেলেছেন। ব্যাট হাতে ১ বলে ১ রান করে অপরাজিত থাকেন। বল ছিল না আর শেষে। আর বোলিংয়ে ৩ ওভারে ৩২ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। অবশ্য তার দল পেশোয়ার জালমি করাচি কিংসকে ২ রানে হারিয়েছে।
বিপিএল খেলেই সাকিব পিএসএল খেলতে চলে গেছেন। ফরচুন বরিশাল বিদায় নেয় প্লে অফে। সাকিব আরো ৪টি পিএসএলের ম্যাচ খেলবেন। এরপর দেশে ফিরে আসবেন।