সাফ চ্যাম্পিয়নশিপের জন্য বাংলাদেশ দল ঘোষণা

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৩, ২০২৩, ০৮:২৩ পিএম

সাফ চ্যাম্পিয়নশিপের জন্য বাংলাদেশ দল ঘোষণা

আগামী ২১ জুন থেকে ভারতে অনুষ্ঠিত হবে এবারের সাফ চ্যাম্পিয়নশিপ। ঘোষিত দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন রফিকুল ইসলাম ও মুরাদ হোসেন।

সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ৩৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা, ২৭ জন নিয়ে হবে চুড়ান্ত ক্যাম্প।

প্রথমবার প্রাথমিক দলে এসেছেন ফর্টিসের ফরোয়ার্ড রফিকুল ইসলাম ও মোহামেডানের ডিফেন্ডার মুরাদ হোসেন।

এছাড়া দলে ফিরেছেন বসুন্ধরা কিংসের লেফট ব্যাক ইয়াসিন আরাফাত, আবাহনীর মিডফিল্ডার মোহাম্মদ হৃদয় ও মেহেদি হাসান রয়েল, মোহামেডানের ডিফেন্ডার মেহেদি হাসান মিঠু, বাংলাদেশ পুলিশের ঈশা ফয়সাল ও শেখ জামালের মিডফিল্ডার আবু সাইদ।

৩৫ সদস্যের প্রাথমিক দল

গোলরক্ষক : আনিসুর রহমান , শহিদুল আলম সোহেল, মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবণ।

ডিফেন্ডার : ইয়াসিন আরাফাত, কাজী তারিক রায়হান, বিশ্বনাথ ঘোষ, মুরাদ হোসেন, আলমগীর মোল্লা, টুটুল হোসেন, তপু বর্মন, ঈশা ফয়সাল, সাদ উদ্দিন, রিমন হোসেন, মেহেদী হাসান মিঠু, রহমত মিয়া।

মিডফিল্ডার : জামাল ভূঁইয়া, সোহেল রানা, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, আবু সাঈদ, শাহরিয়ার ইমন, মাশুক মিয়া, সোহেল রানা, মজিবুর রহমান জনি, রবিউল হাসান, মেহেদী হাসান রয়েল, মোহাম্মদ হৃদয়।

ফরোয়ার্ড : এলিটা কিংসলে, মোহাম্মদ ইব্রাহিম, রফিকুল ইসলাম, রাকিব হোসেন, সুমন রেজা, ফয়সাল আহমেদ, আমিনুর রহমান সজীব, মতিন মিয়া।

 

 

Link copied!