সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশের মেয়েরা। ভুটানকে ৫-০ গোলে হারিয়েছে আজ তারা। আগের ম্যাচে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল তারা। তবে প্রথম ম্যাচে নেপালকে হারায় মেয়েরা।
শামসুননাহার জুনিয়র হ্যাটট্রিক করেছেন। আর দুটি গোল আকলিমার। ৯ ফেব্রুয়ারি ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। দিনের অপর ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে নেপাল।