মোহামেদ সালাহর তিন অ্যাসিস্টের রাতে জয় পেয়েছে লিভারপুল। তারা লিস্টার সিটিকে ৩-০ গোলে হারিয়েছে। দুটি গোল করেছেন জোনস। আর অপরটি এসেছে ট্রেন্ট আলেকজান্ডার আরনল্ডের কাছ থেকে।
এই জয়ে শেষ চারে থেকে মৌসুম শেষের আশা বাঁচিয়ে রেখেছে লিভারপুল। ৩৬ ম্যাচে ১৯ জয়, আট ড্র ও ৯ হারে ৬৫ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের টেবিলের পাঁচ নম্বরে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ৬৬ পয়েন্ট নিয়ে চারে অল রেডরা। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৮৫।
৩৫ ম্যাচে আবার নিউক্যাসল ৬৬ পয়েন্ট নিয়ে তৃতীয়। সমান ম্যাচে একই পয়েন্ট নিয়ে চতুর্থ ম্যানচেস্টার ইউনাইটেড।