ম্যানচেস্টার ইউনাইটেডকে ৭-০ গোলে হারিয়ে ফেরার প্রত্যয় দেখিয়েছিল লিভারপুল। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগে তারা শনিবার ১-০ গোলে হেরে গেল বোর্নেমাউথের সঙ্গে। মোহামেদ সালাহ পেনাল্টি পেয়েও কাজে লাগাতে পারেননি।
ম্যাচের ২৮ মিনিটে বোর্নেমাউথের ফিলিপ বিলিং জয়সূচক গোলটি করেন। ৬৯ মিনিটে ম্যাচে ফেরার সুযোগ ছিল লিভারপুলের। কিন্তু ব্যর্থ হন তিনি। পেনাল্টি শটটি তিনি গোলে পরিণত করতে পারেননি।