মোহামেদ সালাহ বদলি হিসেবে খেলতে নেমে হ্যাটট্রিক করলেন। আর লিভারপুল ৭-১ গোলে হারাল রেঞ্জার্সকে। ৭৫,৮০ ও ৮১ মিনিটে গোল করেন তিনি। ৬ মিনিটে হ্যাটট্রিক। শেষ ষোলোর কাছে তারা।
এদিকে বায়ার্ন মিউনিখ ৪-২ গোলে প্লজেনকে হারিয়ে শেষ ষোলোর টিকেট নিশ্চিত করে ফেলেছে। বায়ার্নের হয়ে গোল করেছেন সাদিও মানে, মুলার ও গোরেটজকা। রাতের অপর ম্যাচে নাপোলি ৪-২ গোলে আয়াক্সকে হারিয়ে পরের পর্বে গেছে। অ্যাটলেটিকো মাদ্রিদ গোলশূন্য ড্র করেছে ক্লাব ব্রুাগার সঙ্গে।