সিঙ্গাপুর গেলেন কিশোরী ফুটবলাররা

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৩, ২০২৩, ১০:৩৬ পিএম

সিঙ্গাপুর গেলেন কিশোরী ফুটবলাররা

মিয়ানমারে অলিম্পিক বাছাইয়ে না পাঠিয়ে তোপের মুখে ছিলেন বাফুফে প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন। অবশ্য বয়সভিত্তিক একটি দল আজ সিঙ্গাপুরে গেছে। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এর তত্ত্বাবধানে ও সিঙ্গাপুর ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামী ২৬ থেকে ৩০ এপ্রিল অবধি খেলা। বাংলাদেশের কিশোরীরা সেখানে লড়াই করবে।

বাংলাদেশ, সিঙ্গাপুর ও তুর্কেমিনিস্তান অনূর্ধ্ব ১৭ জাতীয় ফুটবল দলের অংশগ্রহণে 'এএফসি অনূর্ধ্ব -১৭ ওমেন্স এশিয়ান কাপ ইন্দোনেশিয়া ২০২৪, (কোয়ালিফায়ার্স) এর খেলা জালান বাসি স্টেডিয়াম, সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে।  

এই প্রতিযোগিতায় অংশগ্রহনের লক্ষ্যে বাংলাদেশ অ-১৭ কিশোরী জাতীয় ফুটবল দল আজ রাত সাড়ে ১০টায় ইউএস বাংলা এয়ারলাইন্স এর ফ্লাইট BS307 এ সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা করেছে।

 

Link copied!