নুরুল হাসান সোহান এক সিরিজের জন্য জিম্বাবুয়ে তে টি টোয়েন্টির দলের অধিনায়ক হয়েছেন। তবে সেটা বাজিয়ে দেখতে। মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহদের সময় এখনো আছে। তাদের ওপর ভরসা রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
সোমবার (২৫ জুলাই) ক্রিকেটারদের সঙ্গে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে মধ্যাহ্নভোজের পর সিনিয়দের প্রতি বিসিবির পূর্ণ আস্থা থাকার কথা বলেছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।
সুজন বলেন, ‘একটা না একটা সময় আমাদের ঘুরে দাঁড়াতেই হবে। সেটাতো একটা বড় ব্যাপার। কিন্তু ট্রানজিশন পিরিয়ড যে এখনই শুরু হয়ে গেছে আমি সেটা বলব না। আমরা বিশ্বাস করি সিনিয়রদের এখনো অ্যাবিলিটি আছে। আমি মনে করি জুনিয়রদের ঠিক মতো তুলে ধরা আমাদের কাজ।’