হারারে স্পোর্টস ক্লাবে তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে জয়ের জন্য ১৫৭ রানের টার্গেট দিয়েছে জিম্বাবুয়ে। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল স্বাগতিকরা।
রায়ান বার্ল ২৮ বলে ৫৪ রান করে দলকে লড়াকু স্কোর পাইয়ে দেন। ৫৫ রানে ৫ উইকেট হারিয়েছিল জিম্বাবুয়ে। সেখান থেকে দলকে টেনে তোলেন রায়ান।
হাসান মাহমুদ ও মাহেদী ২টি করে উইকেট পেয়েছেন। ৩ ম্যাচের সিরিজ। এখন ১-১ সমতায় রয়েছে। আজ বাংলাদেশ জিতলে সিরিজ তাদের।