সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৭, ২০২২, ০৬:৪৩ পিএম

সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া

ব্রিসবেনে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৩১ রানে হারাল অস্ট্রেলিয়া। এই জয়ে ২-০ তে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা। ২ ম্যাচেরই সিরিজ ছিল। ক্যারিবীয়রা সুবিধা করতে পারেনি। 

আগে ব্যাট করে অস্ট্রেলিয়া নির্ধারিত ২০ ওভারে ১৭৮ রান সংগ্রহ করে। জবাবে ১৪৭ রানে থামে ক্যারিবীয়রা। ম্যাচসেরা হন ৪১ বলে ৭৫ রান করা ডেভিড ওয়ার্নার। 

Link copied!