তৃতীয় ও সিরিজ নির্ধারণী ওয়ানডে খেলতে বৃহস্পতিবার নামবে বাংলাদেশ। দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি। প্রথম ওয়ানডেতে রেকর্ড জয়ের পর আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়।
১-০ ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয় ম্যাচে মুশফিকুর রহিমের ৬০ বলে অপরাজিত ১০০ রানের সুবাদে ওয়ানডেতে ৬ উইকেটে ৩৪৯ রানে সর্বোচ্চ সংগ্রহ পায় বাংলাদেশ। সাকিব আল হাসানকে টপকে বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে দ্রুততম ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড গড়েন মুশফিক।
বাংলাদেশের বোলিং কোচ অ্যালান্ড ডোনাল্ড বুধবার কথা বলেছেন। তিনি বলেন,‘ এখানকার কিউরেটর খুব ভালো উইকেট বানিয়েছে। এই উইকেটে পেস ও বাউন্স আছে, ধারাবাহিকভাবে বল ক্যারি করেছে। ফলে পেসাররা ম্যাচে ছিল ভালোভাবেই। আবার এ জন্য ব্যাটসম্যানরাও রান পাচ্ছে।’
আজ জিতলে বাংলাদেশের হাতে চলে যাবে ওয়ানডে সিরিজ। আর এরপর টি টোয়েন্টি সিরিজ রয়েছে ৩ ম্যাচের। সেটা চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।