সিরিজ থেকে বাংলাদেশের বিদায়

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১৩, ২০২২, ১২:৪১ পিএম

সিরিজ থেকে বাংলাদেশের বিদায়

১৯তম ওভারে ৬ রান দিয়ে রিজওয়ানের উইকেট তুলে দিয়ে ক্ষীণ একটা আশা জাগিয়েছিলেন সৌম্য সরকার। তবে শেষ ওভারে সাইফউদ্দিনের অনিয়ন্ত্রিত বোলিংয়ে সে আশাটা উবে গেল একেবারে। পাকিস্তানের কাছে এবার ৭ উইকেটে হারল বাংলাদেশ। তাতে বাংলাওয়াশ ত্রিদেশীয় সিরিজ থেকে বিদায় নিল বাংলাদেশ।

নিয়মরক্ষার ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় টিম টাইগার। ব্যাট করতে নেমে ওপেনার সৌম্য সরকারের বিদায় আর শান্তর ধীরস্থির ব্যাটিংয়ে বেশ চাপে ছিলো বাংলাদেশ। সে চাপ সামলাতে শুরু থেকেই মারকুটে ব্যাট করে গেছেন লিটন দাস। যার ফল সরূপ পেয়েছেন ফিফটির দেখা।

লিটনের দুর্দান্ত ফিফটির পর অধিনায়ক সাকিবও পেয়েছেন ফিফটির স্বাদ। এমন আগুন পারফর্মেন্স দেখে ধারণা করা হচ্ছিলো টাইগাররা বুঝি ২০০ রান করেই ফেললো। কিন্তু সেই ধারণা মিথ্যা প্রমান করে বাংলাদেশ থামে ১৭৩ রানে।

১৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা পাকিস্তান শুরুর দুই ওভারে তোলে ৬ রান। তবে তৃতীয় ওভারে শরিফুল ইসলামকে চার মেরে হাত খোলেন মোহাম্মদ রিজওয়ান। তাসকিনের পরের ওভারে বাবরও চার মেরে গা ঝাড়া দিয়ে ওঠেন।

অবস্থা বেগতিক দেখে অধিনায়ক সাকিব আল হাসান নিজেই আসেন আক্রমণে। সে ওভার থেকে পাকিস্তান কোনো বাউন্ডারি মারতে পারেনি। তুলতে পেরেছে ৪ রান। সাকিব পাকিস্তানের চার মারায় লাগাম টানতে পারলেও উইকেট ফেলতে পারেননি। হয়নি পরের দুই ওভারেও তাতে পাকিস্তান দশ ওভার শেষে তুলে ফেলে ৭৩ রান।

এরপর ১১তম ওভারে রিজওয়ান ক্যাচ তুলে দিয়েছিলেন ফাইন লেগে, তবে সাইফউদ্দিন সেটা তালুবন্দি করতে ব্যর্থ হন। এরপরের ওভারে নিজে বোলিংয়ে এসে দেন ১৯ রান। তাতে পাকিস্তান ম্যাচটা দ্রুতই শেষ করে দেওয়ার আভাস দেয়।

Link copied!