ওয়ানডে সিরিজ বাঁচাতে মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। হারারে স্পোর্টস ক্লাবে আজ দ্বিতীয় ওয়ানডে ম্যাচে জিম্বাবুয়ে টস জিতে ফিল্ডিং নিয়েছে। প্রথম ওয়ানডে ৫ উইকেটে জিতে এগিয়ে রয়েছে জিম্বাবুয়ে। আজ সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের।
লিটন দাস নেই বাংলাদেশ দলে। মোস্তাফিজ কে দেওয়া হয়েছে বিশ্রাম। আর মুশফিকুর রহিম ও শরিফুল দলে এসেছেন। এই দুজনের শঙ্কা ছিল। তবে মোস্তাফিজ খেলবেন তৃতীয় ওয়ানডে।
এদিকে নাইম শেখ ও এবাদত হোসেন রওনা হয়েছেন জিম্বাবুয়েতে। তাদের তৃতীয় ওয়ানডে তে দেখা যেতে পারে।