সিরিয়া ও তুরস্কে ভয়াবহ ভুমিকম্পে ক্ষতিগ্রস্থদের সহায়তায় বিমান বোঝাই ত্রানসামগ্রী পাঠালেন পর্তুগাল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। ভুমিকম্পে এখনো পর্যন্ত ৫০ হাজারেরও বেশী মরদেহ উদ্ধার করা হয়েছে। যা মর্মান্তিকভাবে প্রভাবিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই ফুটবল তারকাকে।
দুই দেশে ভুমিকম্পে ক্ষতিগ্রস্থদের সাহায্যার্থে বিমান বোঝাই ত্রান সামগ্রী প্রেরন করেন রোনাল্ডো। যার মধ্যে রয়েছে তাবু, খাদ্য সামগ্রী, বালিশ, কম্বল, বিছানা, শিশু খাদ্য, দুধ ও ঔষধ সামগ্রী। মানবিক এই সামগ্রী তুরস্ক ও সিরিয়ায় ভুমিকম্পে ক্ষতিগ্রস্থ মানুষের মধ্যে বিতরণ করা হবে।
এবারই নতুন নয়। রোনালদো এর আগেও সাহায্য করেছেন বিভিন্ন সময়ে। যেকোনো কাজে তাকে আগে পাওয়া যায়। আর মানুষের বিপদেও এগিয়ে যান।