সিলেটকে হারিয়ে ফাইনালে কুমিল্লা

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১২, ২০২৩, ১০:০১ পিএম

সিলেটকে হারিয়ে ফাইনালে কুমিল্লা

সিলেট স্ট্রাইকার্সকে ৪ উইকেটে হারিয়ে বিপিএলের ফাইনালে উঠেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর সিলেট এখন দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে ১৪ ফেব্রুয়ারি রংপুর রাইডার্সের বিপক্ষে। 

প্রথম কোয়ালিফাইয়ার ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ১৭ দশমিক ১ ওভারে ১২৫ রানে অলআউট হয় সিলেট। জবাবে ১৬.৪ ওভারে জয় পেয়ে যায় কুমিল্লা। 

Link copied!