সিলেটে যে জন্য গেলেন হাথুরুসিংহে

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৬, ২০২৩, ০৬:৪২ পিএম

সিলেটে যে জন্য গেলেন হাথুরুসিংহে

আগামী মাসে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। এজন্য বুধবার সিলেটে কন্ডিশন ক্যাম্প করতে ৩ দিনের জন্য গেল বাংলাদেশ। আয়ারল্যান্ডের সাথে সিরিজ হলেও খেলা হবে ইংল্যান্ডের চেমসফোর্ডে। সেখানকার কন্ডিশন অনেকটা সিলেটের মত। সেজন্যই গেল বাংলাদেশ ক্রিকেট দল। 

চেমসফোর্ডে ৯ থেকে ১৪ মে তিনটি একদিনের ম্যাচ খেলবে। ৩০ এপ্রিল থেকে ক্রিকেটাররা ছাড়তে শুরু করবেন দেশ। তবে তার আগে সিলেটে অনুশীলন করবেন তামিম ইকবালরা। ২৯ এপ্রিল পর্যন্ত চলবে সেই ক্যাম্প।

বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে মিরপুরে কথা বলেছেন রিপোর্টারদের সঙ্গে। তিনি বলেন,‘ , আমরা যখন সিলেটে খেললাম, মনে হয়েছে ইংল্যান্ডে যেমন উইকেট পাব সেগুলোর সঙ্গে সেখানকার কয়েকটি উইকেটের মিল রয়েছে। আমার মনে হয়েছে সেখানেই অনুশীলন করা উচিত।

সিলেটের উইকেটের সঙ্গে হাথুরুসিংহের মাথায় ছিল আবহাওয়ার প্রসঙ্গও, এ ছাড়া আবহাওয়ার বিষয়টি তো আছেই। এখানে (ঢাকায়) এখনো অনেক গরম, অনেক ম্যাচও খেলা হয়েছে (মিরপুরে)। যেমন উইকেট চাইছি সেটি এখানে পাব না আসলে।

Link copied!