লিটন দাসের ৪২ বলে ৭০ রানের ইনিংসে ভর করে সিলেটকে ৫ উইকেটে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মাশরাফির সিলেট টানা ৫ ম্যাচ জয়ের পর প্রথম হার মানলো।টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫৩ রানে ৭ উইকেট হারায় সিলেট।
পরে ইমাদ ওয়াসিম (৩৩ বলে ৪০*) ও থিসারা পেরেরার (৩১ বলে ৪৩*) দৃঢ়তায় ১৩৩ রান তুলতে সক্ষম হয় সিলেট। রান তাড়ায় এক ওভার হাতে রেখে জয় তুলে নেয় কুমিল্লা (১৩৪/৫)। ৪২ বলে ৭০ রানের ইনিংসে ম্যাচ সেরা হয়েছেন লিটন দাস।
এবারের বিপিএলে ৫ ম্যাচে এটা কুমিল্লার দ্বিতীয় জয়। অন্যদিকে ষষ্ঠ ম্যাচে এসে প্রথম হারের মুখ দেখল সিলেট।