সুপার ওভারের জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে সফরকারী শ্রীলংকা। রবিবার অকল্যান্ডে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৯৬ রান করে শ্রীলংকা।
জবাবে নিউজিল্যান্ডও ৮ উইকেটে ১৯৬ রান করলে ম্যাচটি সুপার ওভারে গড়ায়। সুপার ওভারে ২ উইকেটে ৮ রান করে নিউজিল্যান্ড। ২ বল খেলেই ৯ রানের টার্গেট স্পর্শ করে ফেলে শ্রীলংকা।
১-০ ব্যবধানে এগিয়ে থেকে আগামী ৫ এপ্রিল নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে শ্রীলংকা।