বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন সুর পাল্টে ফেলেছেন। তিনি সাকিব ও তামিম ইস্যু নিয়ে মত পাল্টেছেন। তিনি বলেছেন, ‘তামিম-সাকিবের সমস্যার কথা মিডিয়া থেকে শোনা, আমি নিজে দেখিনি’।
রাতে টিম হোটেলে তামিমদের সঙ্গে বৈঠকের পর এমন মন্তব্য করেন পাপন। রাত ৮টা থেকে ঘণ্টাখানেক তামিমদের সঙ্গে বৈঠক করেন তিনি। তামিম-সাকিবের ব্যক্তিগত সম্পর্কের অবনতি নিয়ে প্রশ্নের জবাবে বিসিবির সভাপতি বলেন, ‘তামিম-সাকিবের সমস্যা, এসব কিছু কিন্তু আমার বাইরে থেকে শোনা। সবচেয়ে বেশি কিন্তু আমি এ কথাটা শুনি মিডিয়া থেকে, মিডিয়ার লোকেরা আমায় বেশি বলে।’
ক্রিকেটবিষয়ক সাইটের সাক্ষাতকারে তিনি বলেছিলেন, তামিম-সাকিবের মধ্যে সম্পর্কের অবনতির কারণে ড্রেসিংরুমে প্রভাব পড়ছে। অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করছে। আবার সেই তিনি অস্বীকার করলেন। তিনি জানিয়েছেন, মিডিয়ার কাছ থেকে শোনা কথা তিনি জানিয়েছেন মাত্র!