সেঞ্চুরি করেও ভারতকে জেতাতে পারলেন না যাদব

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১০, ২০২২, ১১:১০ পিএম

সেঞ্চুরি করেও ভারতকে জেতাতে পারলেন না যাদব

সুরিয়াকুমার যাদবের (৫৫ বলে ১১৭ রান) সেঞ্চুরিটি বৃথা গেল। নটিংহ্যামে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটি জিততে পারলো না ভারত। হোয়াইটওয়াশ এড়াল ইংলিশরা। ভারত ৩ ম্যাচের সিরিজ জিতল ২-১ ব্যবধানে। 

ইংল্যান্ড আগে ব্যাট করে ৭ উইকেটে ২১৫ রান সংগ্রহ করে। জবাবে ভারত কে এগিয়ে নেন যাদব। তিনি আউট হয়ে গেলে ভারত আর পারেনি। ভারত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৯৮ রান তুলতে পারে। ১৭ রানে জেতে ইংল্যান্ড। 

এর আগে ভারত ও ইংল্যান্ডের টেস্ট সিরিজটি ২-২ এ শেষ হয়।  

Link copied!