সেঞ্চুরিয়নে দাপটের সাথে জিতল দক্ষিণ আফ্রিকা

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২, ২০২৩, ০৮:২৩ পিএম

সেঞ্চুরিয়নে দাপটের সাথে জিতল দক্ষিণ আফ্রিকা

সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট ম্যাচটি ৮৭ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। ২ টেস্টের সিরিজে ১-০ তে লিড নিল স্বাগতিকরা। ২৪৭ রানের টার্গেট দিয়েছিল প্রোটিয়ারা। জবাবে ১৫৯ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। 

দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা ৬ উইকেট নিয়ে ধসিয়ে দেন ওয়েস্ট ইন্ডিজকে। ম্যাচসেরা হয়েছেন অবশ্য ১১৫ ও ৪৭ রানের ইনিংস খেলা এইডেন মার্করাম। 

এই টেস্টের প্রথম ইনিংসে ৩৪২ রান সংগ্রহ করেছিল দক্ষিণ আফ্রিকা। জবাবে ২১২ রান করে ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে ১১৬ রানে অলআউট হয়েছিল। 

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি জোহানেসবার্গে শুরু হবে ৮ মার্চ। 

Link copied!