লা লিগায় চলতি মৌসুমে টানা দ্বিতীয় জয় পেল রিয়াল মাদ্রিদ। সেল্টা ভিগোকে তারা হারিয়েছে ৪-১ গোলে। বর্তমান লিগ চ্যাম্পিয়নরা পূর্ণ ৬ পয়েন্ট তুলে নিয়েছে। দারুণ শুরু করেছে বেনজেমারা।
২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তারা। সমান পয়েন্ট নিয়ে রিয়াল বেটিস রয়েছে দ্বিতীয়স্থানে। ম্যাচে রিয়ালের হয়ে গোল করেছেন বেনজেমা, মদ্রিচ, ভিনিসিয়াস ও ভালভার্দে।