সৌদি ও খেজুর গাছ নিয়ে মেসির রহস্যজনক পোস্ট

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৩০, ২০২৩, ১২:০৭ এএম

সৌদি ও খেজুর গাছ নিয়ে মেসির রহস্যজনক পোস্ট

বার্সেলোনা লিওনেল মেসিকে পিএসজি থেকে ফিরিয়ে আনতে চায়। সেজন্য তারা লা লিগার কতৃপক্ষের সাথে আলাপ করছে। এমন সময় মেসি ফেসবুকে সৌদি আরবের খেজুর গাছ সহ ছবি পোস্ট দেন। আর নেট দুনিয়ায় জল্পনা ও কল্পনা শুরু হয়েছে। 

সৌদি আরবের আল হিলাল বড় অঙ্কের অফার করেছে। যদিও মেসি বার্সেলোনায় যেতে চান শোনা গেছে। তবে এই পোস্টটি অন্য কারণেও হতে পারে। পোস্টে মেসি লিখেছেন,‘সৌদিতে এত সবুজ কে ভেবেছিলো? আমি যখনই পারি এর অপ্রত্যাশিত বিস্ময় অন্বেষণ করতে ভালোবাসি। কে ভেবেছিলো সৌদির এতো সবুজ আছে? আমি যখনই পারি এর অপ্রত্যাশিত বিস্ময় অন্বেষণ করতে ভালোবাসি। সৌদি ঘুরে আসুন!’

পিএসজি ছাড়ছেন এটা নিশ্চিত। কোথায় যেতে পারেন তিনি সেটার অপেক্ষা চলছে। বার্সেলোনা , আল হিলাল না যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামি!

Link copied!