স্কটল্যান্ডকেও হারালেন নিগাররা

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৯, ২০২২, ১১:৪০ পিএম

স্কটল্যান্ডকেও হারালেন নিগাররা

আয়ারল্যান্ডের পর এবার স্কটল্যান্ডকেও হারাল বাংলাদেশের নারী ক্রিকেট দল। আবুধাবিতে চলছে টি টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব। দক্ষিণ আফ্রিকায় ২০২৩ সালে আসর। বাংলাদেশ টানা ২ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। 

স্কটল্যান্ড দাঁড়াতেই পারেনি। টস জিতে ব্যাট করতে নেমে তারা ৭৭ রানে অলআউট হয়। বাংলাদেশ ১৩ ওভারে জয় নিশ্চিত করে। ৬ উইকেটের জয় নিগার সুলতানাদের। নাহিদা ২টি ও সোহেলী ৪ উইকেট নেন। 

নিগার সুলতানা আজকের ম্যাচে ৩৪ রান করেন। দলীয় সর্বোচ্চ রানের ইনিংস তার। ম্যাচসেরা হন সোহেলী । 

Link copied!