স্টোকসের বিদায়ী ম্যাচে ইংল্যান্ডের হার

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২০, ২০২২, ১২:০১ পিএম

স্টোকসের বিদায়ী ম্যাচে ইংল্যান্ডের হার

শেষ পর্যন্ত স্টোকসকে হাসিমুখে বিদায় দিতে ব্যর্থ হয়েছে জস বাটলার বাহিনী। মঙ্গলবার (১৯ জুলাই) ইংল্যান্ডের জার্সিতে নিজের শেষ আন্তর্জাতিক ওয়ানডে খেলে ফেলেছেন তারকা অলরাউন্ডার বেন স্টোকস। এই ম্যাচে সফরকারী দক্ষিণ আফ্রিকার কাছে ৬২ রানের বড় ব্যবধানে হেরেছে স্বাগতিকরা।

সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৩৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় প্রোটিয়ারা। এবং বিশাল এই স্কোর গড়ার পথে একটি ছক্কাও মারেননি দলটির ব্যাটাররা। যা ছক্কা না মেরে কোনো দলের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ।

জবাবে ব্যাটিংয়ে নেমে ১৯ বল বাকি থাকতে ২৭১ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। জো রুট ৮৬, জনি বেয়ারেস্টো ৬৩, জেসন রয় ৪৩, স্যাম ক্যারান ১৮, ব্রাইডন ক্রার্স ১৪ ও জস বাটলার ১২ রান করেন। ব্যাট হাতেও ব্যর্থ ছিলেন স্টোকস। চারে নেমে মাত্র ৫ রান করে মার্করামের এলবিডব্লিউর ফাঁদে পড়েন। 

Link copied!