এপ্রিল ১৫, ২০২৩, ০১:১১ পিএম
স্ত্রী ভেবেছিলেন ডিভোর্স হয়ে গেলে বড় অর্থ ক্ষতিপূরণ পাবেন। সেটা ভেবে আশরাফ হাকিমিকে ছাড়াছাড়ি করতে নোটিশ দেন। আইনজীবী খোঁজ নিয়ে দেখে সব সম্পতি হাকিমি তার মায়ের নামে করে রেখেছে।
সৌদি আরবের টেলিভিশন চ্যানেল আল আরাবিয়ার প্রতিবেদন মতে, হাকিমিকে ডিভোর্স দেয়ার পর তার সম্পত্তির অর্ধেকটা দাবি করেছিলেন তার স্ত্রী হিবা আবুক। মামলা কিছুদূর গড়াতেই জানা যায়, হাকিমির নামে তেমন কোনো সম্পদই নেই! ফরাসি লিগ ওয়ানে প্যারিস সেইন্ট জার্মেইয়ে খেলে সে। অন্যতম ধনী ক্লাব এটি বিশ্বে।
যৌন নিপীড়নের অভিযোগে মাসখানেক আগে মামলার মুখোমুখি হন হাকিমি। ভুক্তিভোগী আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ না জানালেও তদন্তের ভিত্তিতে তার বিরুদ্ধে মামলা দায়ের করে রাষ্ট্রপক্ষ।
হাকিমিকে নিয়ে এখনও মামলার কোনো রায় আসেনি। তবে বিচারের আগেই স্বামীকে ডিভোর্স দিয়ে ভুক্তভোগীর পাশে থাকার ইচ্ছা প্রকাশ করেন আবুক। ডিভোর্সের মামলায় নিয়মানুযায়ী হাকিমির সম্পত্তির অর্ধেকটা দাবী করেন তিনি।