স্বর্ণা ও প্রত্যাশার হাফ সেঞ্চুরিতে বাংলাদেশের জয়

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১৬, ২০২৩, ০৫:৪৫ পিএম

স্বর্ণা ও প্রত্যাশার হাফ সেঞ্চুরিতে বাংলাদেশের জয়

অস্ট্রেলিয়াকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে দিয়ে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে দারুণ বার্তা দিয়েছিল বাংলাদেশের মেয়েরা। দক্ষিণ আফ্রিকার বেনোনিতে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১০ রানে হারিয়ে দিয়ে কাপ পর্বে ওঠার সম্ভাবনা তীব্র করেছে তারা। 

ওপেনার আফিয়া প্রত্যাশা (৪৩ বলে ৫৩) এবং টপ অর্ডার স্বর্ণার (২৮ বলে ৫০*) জোড়া ফিফটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ১৬৫/২ স্কোর করে। সান্ত্বনার হার নিয়ে থামে শ্রীলঙ্কা (১৫৫/৪)।  

ব্যাটিং পাওয়ার প্লে-তে উইকেটহীন ৫২ বড় স্কোরের আবহ দিয়েছে। শেষ পাওয়ার প্লে-এর ৩০ বলে যোগ করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল ৫০ রান। ওপেনিং পার্টনাশিপে ৬৭ বলে ৭৫ রানে নেতৃত্ব দিয়েছেন বাঁ হাতি ওপেনার আফিয়া প্রত্যাশা। ৬ষ্ঠ ওভারে শ্রীলঙ্কা নারী বোলার শেনওয়াদিকে মেরেছেন ২ চার, ১ ছক্কা! থেমেছেন তিনি ৪৩ বলে ৫ চার, ৩ ছক্কায় ৫৩ রানের ইনিংস শেষে। বড় স্কোরের বাকি দায়িত্বটা নিয়েছেন  দিলারা আক্তার (২৭ বলে ৩ চার, ১ ছক্কায় ৩৬*), স্বর্ণা খাতুন (২৮ বলে ৩ চার, ৩ ছক্কায় ৫০)। ইনিংসের শেষ বলে শাইনিকে ২ রান নিয়ে হাফ সেঞ্চুরি করে ফিরেছেন স্বর্ণা ড্রেসিং রুমে।

Link copied!