কেয়ার্নসে তৃতীয় ওয়ানডে ম্যাচে নিউজিল্যান্ডকে ২৫ রানে হারিয়ে ৩ ম্যাচের সিরিজ ২-০ তে জিতে নিয়েছে অস্ট্রেলিয়া।
স্টিভেন স্মিথ সেঞ্চুরি করেন। আর অস্ট্রেলিয়া আগে ব্যাট করে ৫ উইকেটে ২৬৭ রান সংগ্রহ করেছিল। জবাবে নিউজিল্যান্ড ২৪২ রানে অলআউট হয়।
স্মিথ ১৩১ বলে ১০৫ রান করেন। তার ইনিংসে ১১টি চার ও ১টি ছক্কা রয়েছে। এছাড়া লাবুসেন ৫২ ও ক্যারি ৪২ রানের ইনিংস খেলেন। টেন্ট বোল্ট ২টি উইকেট পান।
নিউজিল্যান্ডের ফিলিপস ৪৭ রান করেছেন। এছাড়া অ্যালেন ৩৬ ও স্যান্টনার ৩০ রান করেন। স্টার্ক নেন ৩ উইকেট।