বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হেরে গেল প্যারিস সেইন্ট জার্মেই। উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগ ছিল প্যারিসে। সেখানে জার্মানির ক্লাবটি ১-০ গোলের লিড নিল।
বায়ার্নের জয়ের নায়ক পিএসজির সাবেক ফুটবলার কোমান। যিনি জয়সূচক গোলটি করেন। এমবাপ্পে বদলি হিসেবে ৫৬ মিনিটে খেলতে নামেন। তার একটি গোল অফসাইডে বাতিল হয়ে যায়। আর মেসি ও নেইমার ভাল চেষ্টা করেও গোল আদায় করতে পারেননি। দ্বিতীয় লেগ রয়েছে মিউনিখে। সেখানে পিএসজিকে অবিশ্বাস্য খেলতে হবে। কারণ বায়ার্ন ডিফেন্স থেকে আক্রমণভাগে প্রতিরোধ ভাল করেছে।
প্রথমার্ধে গোল হয়নি। ম্যাচের ৫৩ মিনিটে গোল করেন কোমান। মেসি ও নেইমার শুরুর একাদশে ছিলেন। এমবাপ্পে পরে নেমে ভালই খেলেছেন। পিএসজি ড্র নিয়ে মাঠ ছাড়তে পারতো কিন্তু হলো না।
শেষ সময়ে বায়ার্নের পাভার্ড মেসিকে বাজে ভাবে ট্যাকেল করে লাল কার্ড দেখেন। মিউনিখে দ্বিতীয় লেগে তিনি খেলতে পারবেন না। মেসি ও নেইমার দুজনই গোলের সুযোগ পেয়েছেন। তবে লাভ হয়নি।
এদিকে এসি মিলান অপর চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর ম্যাচে জয় পেয়েছে। ১-০ গোলে তারা হারিয়েছে টটেনহ্যামকে।