হাঁটুর ইনজুরিতে মুশফিক

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৭, ২০২২, ০৮:০৬ পিএম

হাঁটুর ইনজুরিতে মুশফিক

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্যক্তিগত জিম সেশনে হাঁটুর ইনজুরিতে পড়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম।

৩৫ বছর বয়সী মুশফিকের বাম হাঁটুর নিচে হাড়ের চারপাশে ছয়টি সেলাই প্রয়োজন হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিক্যাল টিমের সদস্য ডাঃ মনজুর হোসেন বিষয়টি  নিশ্চিত  করেছেন।  

তিনি আরও জানান, এই অভিজ্ঞ ক্রিকেটারকে অন্তত দুই সপ্তাহ পর্যবেক্ষণে থাকতে হবে। 

আজ সাংবাদিকদের মনজুর বলেন, ‘জিম সেশনে হাঁটুর ইনজুরিতে পড়েন মুশফিক। তার বাম হাঁটুতে ছয়টি সেলাই লেগেছে দেখে মনে হচ্ছে, সেরে উঠতে অন্তত দুই সপ্তাহ লাগবে।’

Link copied!