হাথুরুসিংহের প্রথম পরীক্ষায় টাইগাররা

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৩, ২০২৩, ০৯:৫০ পিএম

হাথুরুসিংহের প্রথম পরীক্ষায় টাইগাররা

বাংলাদেশের ক্রিকেটারদের প্রথম দফায় পরীক্ষা নিলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। প্রস্তুতি ম্যাচ খেলিয়েছেন বৃহস্পতিবার মিরপুরে। বিসিবি নীল ও বিসিবি সবুজ দলের মধ্যকার প্রস্তুতি ম্যাচে তেমন প্রতিদ্বন্দ্বিতাই হয়নি। 

মিরপুরে  প্রস্তুতি ম্যাচে সবুজ দলকে ১০৪ রানে হারিয়েছে নীল দল। নতুন কোচ চন্ডিকা হাথুরুসিংহের অধীনে ইংল্যান্ড সিরিজের আনুষ্ঠানিক ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ দল। 

ইয়াসিরের ফিফটিতে নীল দল ৪২.৪ ওভারে ২০৫ রান করে। জবাব ২১.৩ ওভারে ১০১ রানে শেষ হয় সবুজ দলের ইনিংস। তামিমের দল জয় পায় ১০৪ রানের। 

এমন পারফরম্যান্স দেখে নিশ্চয় খুশি হওয়ার কথা নয় হাথুরুসিংহের। তবে আরো বাজিয়ে দেখবেন তিনি। অভিজ্ঞদের সুযোগ কিভাবে দেবেন সেটাই এখন দেখার অপেক্ষা। মুশফিক ও মাহমুদউল্লাহর ভবিষ্যত কি সেটা নিয়ে গবেষনা হবে সামনে। 

Link copied!