হেরে গেল ভারত

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৫, ২০২২, ০১:০৪ এএম

হেরে গেল ভারত

দাপট দেখালেন দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। ইন্দোরে প্রথমে ব্যাট করে রিলি রুসোর শতরান ও কুইন্টন ডি’ককের অর্ধশতরানে ২২৭ রান করে দক্ষিণ আফ্রিকা।

তার পরে বল হাতে শুরুতেই ভারতকে চাপে ফেলে দেন কাগিসো রাবাডা, ওয়েন পার্নেলরা। ঋষভ পন্থ ও দীনেশ কার্তিক শুরুটা ভাল করলেও আউট হয়ে যান। ব্যাট হাতে ব্যর্থ সূর্যকুমার যাদবও। টপ ও মিডল অর্ডার ব্যর্থ হওয়ায় ম্যাচ জিততে পারেনি ভারত। ৪৯ রানে হার তাদের। 

আগেই সিরিজ় জিতে যাওয়ায় এই ম্যাচে কোহলি ও রাহুলকে বিশ্রাম দিয়েছিল ভারত। হাল্কা চোট থাকায় খেলতে পারেননি আরশদীপ সিংহ। দলে তিনটি বদল হয়। দুই ব্যাটার ও এক বোলারের জায়গায় দুই বোলার ও এক ব্যাটারকে খেলায় ভারতীয় ম্যানেজমেন্ট।

Link copied!