হ্যাটট্রিক জয়ে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘এ’ গ্রুপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে উঠলো হলো বাংলাদেশ দল।
আজ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ ৫ উইকেটে হারিয়েছে যুক্তরাষ্ট্রকে। গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে যথাক্রমে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে ও শ্রীলংকাকে ১০ রানে হারায় বাংলাদেশ। ৩ খেলায় পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে গ্রুপ-১এ খেলবে বাংলাদেশ। এই গ্রুপ থেকে সুপার সিক্সে নিশ্চিত করা অপর দুই দল অস্ট্রেলিয়া ও শ্রীলংকা।
বেনোনির উইলোমুর পার্ক বি ফিল্ডে এ’ গ্রুপের ম্যাচে টস হেরে প্রথমে বোলিং করতে নামে বাংলাদেশ। নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই যুক্তরাষ্ট্রকে চাপে রাখেন মারুফা-দিশারা।