২০২৪ নারী টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৬, ২০২২, ১১:৩৬ পিএম

২০২৪ নারী টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে

২০২৪ থেকে ২০২৭ পর্যন্ত নারীদের চারটি বৈশ্বিক টুর্নামেন্টের আয়োজক চূড়ান্ত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০২৪ সালে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। সেপ্টেম্বর-অক্টোবরে ১০ দলের এই আসরে মোট ম্যাচ হবে ২৩টি।

২০১৪ সালের পর আবারও নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেল বাংলাদেশ। এছাড়া ২০২৫ সালে নারীদের বিশ্বকাপ আয়োজন করবে ভারত।

২০২৬ সালে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ইংল্যান্ডে এবং ২০২৭ সালে নারীদের চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক হয়েছে শ্রীলঙ্কা।

Link copied!