১৯৯০ সালে দিয়েগো ম্যারাডোনার জাদুতে ইতালির লিগ জিতেছিল নাপোলি। ৩৩ বছর পর আবার সেই নাপোলি সিরিএ চ্যাম্পিয়ন। আর্জেন্টিনার কিংবদন্তি ম্যারাডোনা বেঁচে নেই। তবে নাপোলি চ্যাম্পিয়ন হয়ে গেল।
নেপলসে আজ আনন্দের বন্যা। বৃহস্পতিবার উদিনেসের সঙ্গে ১-১ গোলে ড্র করে নাপোলি। আর এতেই লিগ শিরোপা নিশ্চিত হয়ে যায় ইতালির ক্লাবটির। ১৩ মিনিটে পিছিয়ে পরেছিল নাপোলি। নাপোলির ওসিমেন সমতাসূচক গোলটি করেন ৫২ মিনিটে। আর ড্রয়ে যথেষ্ট ছিল।
মৌসুমের ৫ ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত করেছে নাপোলি। ৩৩ ম্যাচে তাদের ৮০ পয়েন্ট। সমান ম্যাচে ল্যাজিওর পয়েন্ট ৬৪।