৬ জানুয়ারি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্সের ম্যাচ দিয়ে ঢাকায় শুরু হবে বিপিএল। আর ১৬ ফেব্রুয়ারি শেষ হবে এই আসর। ১৭ ফেব্রুয়ারি রাখা হয়েছে রিজার্ভ ডে হিসেবে।
এবার তিন ভেন্যুতে হবে বিপিএল। ভেন্যুগুলো হলো ঢাকা, চট্টগ্রাম ও সিলেট। প্রতিদিন রয়েছে দুইটি করে ম্যাচ। দুপুরের ম্যাচ শুরু হবে আড়াইটায়। আর রাতের ম্যাচ শুরু হবে সন্ধ্যা সোয়া ৭টায়।
১২ ফেব্রুয়ারি প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ১৪ ফেব্রুয়ারি হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। ১৬ ফেব্রুয়ারি হবে ফাইনাল।