৮ মে ঢাকায় আসছে শ্রীলংকা ক্রিকেট দল

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৬, ২০২২, ০১:৩৯ এএম

৮ মে ঢাকায় আসছে শ্রীলংকা ক্রিকেট দল

শ্রীলংকায় আর্থিক ধস চলছে। এর মধ্যে ক্রিকেট সিরিজ আয়োজন অবিশ্বাস্য মনে হতে পারে। অবশ্য সেই অবিশ্বাস্য কাজটি করতে যাচ্ছে ক্রিকেট শ্রীলংকা। ২ টেস্টের সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশ আসছে তারা। 

শঙ্কার মেঘ কেটে গেছে। শ্রীলঙ্কার অর্থনীতির সংকট প্রভাব ফেলেনি বাংলাদেশ সফরে। নির্ধারিত সময়ে বাংলাদেশে আসছে লঙ্কানরা। ইতোমধ্যে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ২৩ সদস্যে প্রাথমিক দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল।

৮ মে ঢাকায় আসবে। ১৫ মে চট্টগ্রাম প্রথম টেস্ট ও ২৩ মে মিরপুরে দ্বিতীয় টেস্ট খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ক্রিকেট দল।

Link copied!