অধিনায়কত্ব ছেড়েছেন মাশরাফি। জাতীয় দলের সাথে নেই দীর্ঘদিন ধরে। এখনও মাশরাফি অবসর নেননি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন সিলেটে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। সেখানে প্রশ্ন উড়ে আসে। মাশরাফির জন্য একটি ম্যাচ রাখা যায় কিনা বিদায়ের। বিসিবি প্রেসিডেন্ট জানান, আমি চেয়েছি। মাশরাফি চায়নি। আমি চেয়েছি বিদেশী দল এনে ওকে (মাশরাফিকে) বিদায় দিতে।
২০২০ সালের মার্চে এই সিলেটে মাশরাফি শেষ খেলেছেন জিম্বাবুয়ের বিপক্ষে। তার আনুষ্ঠানিক অবসর নিয়ে পাপন বলেন,‘ ও যদি রাজি হয়। আমি ওকে অফার করেছি। মাশরাফিই তো বলেছে সে এসব চায় না। ওর জন্য একটা বিদেশী দলেই নিয়ে আসতে চেয়েছি। রিটায়ার্ড তো করছে না। কি বলবে ওটা করে। আর সে রিটায়ার করে নাই এখনো। সে শুধু অধিনায়কত্ব ছেড়েছে। এখন আমি জোর করে কি বলতে পারি যে তুমি রিটায়ার করো। ও যখন রিটায়ার করবে আমি রাজি। শুধু মাশরাফি নয়। সবার জন্যই বিদেশে যেভাবে বিদায় দেয় সেভাবে বিদায় দেবো।