শিরোনাম দেখে চমকে উঠতে পারেন পাঠক। কিন্তু স্কোর সব ছবি প্রকাশ করে না। বাংলাদেশ ডোমিনিকায় দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে একটা সময় রান রেট না দেখে সম্মানজনক হারের দিকে হাঁটতে থাকে। অবশ্য তারা দাবি করতে পারে বল ভাল করেছে ক্যারিবীয়রা। কিন্তু এমন ব্যাটিং স্বর্গে দৃষ্টিকটু লাগাটা স্বাভাবিক ছিল। ওয়েস্ট ইন্ডিজ আগে ব্যাট করে ১৯৩ রান করে। জবাবে বাংলাদেশ ‘সম্মানজনক’ স্কোর করেই তবে হেরেছে।
বাংলাদেশ ৩৫ রানে হেরেছে। ৬ উইকেটে ১৫৮ রান স্কোর নির্ধারিত ২০ ওভারে। সাকিব ৫২ বলে ৬৮ রান করে অপরাজিত ছিলেন। টি টোয়েন্টিতে ২০০৫ রান সাকিবের। নতুন মাইলফলকে তিনি। প্রথম অলরাউন্ডার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০০০ রান এবং ১০০ উইকেটের ডাবলের মালিক সাকিব আল হাসান।
এছাড়া বাংলাদেশের ইনিংসে আফিফ ২৭ বলে ৩৪ ও মোসাদ্দেক ১৫ রান করেন। ২টি করে উইকেট ম্যাককয় ও শেফার্ডের।
৩ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। ৭ জুলাই গায়ানায় তৃতীয় ও শেষটি রয়েছে। প্রথমটি বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ ১-০ তে লিড নিল সিরিজে। তবে বাংলাদেশ তৃতীয়টি জিততে পারলে সিরিজ ভাগাভাগি হয়ে যাবে।
ওয়েস্ট ইন্ডিজের ব্রেন্ডন কিং ৫৭ রান করেছিলেন। তবে ঝড় বইয়ে দেন রভম্যান পাওয়েল (২৮ বলে ৬১ রান)। শরিফুল ২টি উইকেট পেয়েছেন। ৫ উইকেটে ১৯৩ রান তোলে ক্যারিবীয়রা। বাংলাদেশ ২৩ রানে ৩ উইকেট হারায়। এরপর আর মনে হয়নি তারা এই ম্যাচটি জিততে পারে বা জেতার জন্য খেলেছে।