নতুন সভাপতি পেল বিপিজিএমইএ

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৭, ২০২১, ০৮:০১ পিএম

নতুন সভাপতি পেল বিপিজিএমইএ

বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানীকারক এসোসিয়েশন (বিপিজিএমইএ) এর সভাপতি পদে সামিম আহমেদ নির্বাচিত হয়েছেন। গিয়াসউদ্দিন আহমেদ, সিনিয়র সহ সভাপতি, কে. এম. ইকবাল হোসেন এবং কাজী আনোয়ারুল হক, সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।

আজ শনিবার ২৭ মার্চ, ২০২১ইং তারিখ এসোসিয়েশনের পল্টনস্থ প্রধান কার্যালয়ে বিপিজিএমইএ’র পরিচালনা পরিষদের (২০২১-২০২২ সেশন) অফিস বেয়ারার্স নির্বাচন এর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। বিপিজিএমইএ নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বিপিজিএমইএ’র পল্টনস্থ প্রধান কার্যালয়ে উপরোক্ত ফলাফল ঘোষণা করেন। 

উল্লেখ্য, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক বিগত ০৬ মার্চ, ২০২১ইং তারিখে এসোসিয়েশনের পল্টনস্থ প্রধান কার্যালয়ে বিপিজিএমইএ’র পরিচালনা পরিষদের নতুন ৭ জন সদস্য নির্বাচিত হন। পরিচালনা পরিষদের নবনির্বাচিত ৭ জন সদস্য হচ্ছেন: সাধারণ গ্রুপ- গিয়াসউদ্দিন আহমেদ, মোসাদ্দেকুর রহমান নান্নু, মোঃ ইয়াকুব, আমান উল্ল্যাহ, এ.টি.এম.সাঈদুর রহমান বুলবুল। সহযোগী গ্রুপ-জনাব মোঃ শাহজাহান, মোঃ আব্দুর রশিদ ভূঁইয়া । 

২১ সদস্য বিশিষ্ট পরিচালনা পরিষদ নিম্নরূপ : সামিম আহমেদ, গিয়াসউদ্দিন আহমেদ, কে. এম. ইকবাল হোসেন, কাজী আনোয়ারুল হক, মোঃ জসিম উদ্দিন, মোঃ ইউসুফ আশরাফ, ফেরদৌস ওয়াহেদ, শাহেদুল ইসলাম হেলাল, মোসাদ্দেকুর রহমান নান্নু, হুমায়ুন কবির বাবলু, মোঃ গোলাম কিবরিয়া, মোঃ ইয়াকুব, নুর আলম বাচ্চু, রিয়াদ মাহমুদ, এ.টি.এম. সাঈদুর রহমান বুলবুল, মোঃ শাহজাহান, তোফায়েল কবির খান, মোঃ খোরশেদ আলম, এনামুল হক, আমান উল্ল্যাহ, মোঃ আব্দুর রশিদ ভূঁইয়া । 

উপরোল্লিখিত নবনির্বাচিত পরিচালনা পরিষদ আগামী এক বছর (২০২১-২০২২সেশন) অত্র এসোসিয়েশনকে নেতৃত্ব প্রদান করবেন ।

Link copied!