বেসরকারি খাতে ঋণ বৃদ্ধির সীমা কমিয়ে নতুন মুদ্রানীতি প্রকাশ

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৩০, ২০২২, ০৩:৫৯ পিএম

বেসরকারি খাতে ঋণ বৃদ্ধির সীমা কমিয়ে নতুন মুদ্রানীতি প্রকাশ

অব্যাহতভাবে বাড়ছে মূল্যস্ফীতি। অস্থির বৈদেশিক মুদ্রাবাজার। এই সংকটে বিশেষ করে মূল্যস্ফীতির চাপ থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে নতুন কৌশল অর্থাৎ মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। যেখানে বেসরকারি ঋণ বৃদ্ধির সীমা কম ধরা হয়েছে। নতুন মুদ্রানীতিতে রেপো রেট ৫ শতাংশ থেকে বৃদ্ধি করে ৫.৫০ শতাংশ করা হয়েছে। বেসরকারী খাতের ঋণ বৃদ্ধির সীমা আগামী অর্থবছরের জন্য ১৪.১ শতাংশ হয়েছে, যা বিদায়ী অর্থবছরের জন্য নির্ধারিত ১৪.৮ শতাংশ থেকে কম।

বৃহস্পতিবার ২০২২-২৩ অর্থবছরের জন্য মুদ্রানীতি ঘোষণা করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। বিকেল ৩টায় বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে নতুন এ মুদ্রানীতি ঘোষণা করা হবে। বর্তমান গভর্নরের মেয়াদে এটি তার শেষ মুদ্রানীতি ঘোষণা।

এর আগে, বছরে দুটি মুদ্রানীতি প্রণয়নের রীতি থাকলেও গভর্নর ফজলে কবির বছরে একবারই মুদ্রানীতি প্রণয়নের ঘোষণা দেন। করোনার কারণে গত দুই বছর আনুষ্ঠানিকতা ছাড়া শুধু ওয়েবসাইটে মুদ্রানীতি প্রকাশ করা হয়। কিন্তু এবার মুদ্রানীতি সরাসরি ঘোষণা করবেন গভর্নর ফজলে কবির।

Link copied!