ইউজিসি’র সচিব হলেন ড. ফেরদৌস জামান

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৮, ২০২২, ০৭:৩৯ পিএম

ইউজিসি’র সচিব হলেন ড. ফেরদৌস জামান

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের(ইউজিসি) সচিব পদে নিয়োগ পেয়েছেন সংস্থাটির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক ড. ফেরদৌস জামান। এর আগে তিনি পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালকের পাশাপাশি ইউজিসি সচিবের অতিরিক্ত দায়িত্বে ছিলেন।

সোমবার ইউজিসি’র জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।  

এছাড়াও ইউজিসি’র পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালকের অতিরিক্ত দায়িত্বে থাকা মোহাম্মদ জামিনুর রহমান পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক এবং ইনফরমেশন ম্যানেজমেন্ট, কমিউনিকেশন এবং ট্রেনিং বিভাগের পরিচালকের অতিরিক্ত দায়িত্বে থাকা মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া একই বিভাগে পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।

উল্লেখ্য, ইউজিসি’র সচিব ও পরিচালক পদসমূহ গ্রেড-২ পদমর্যাদার।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে ১৬১তম পূর্ণ কমিশন সভায় গতকাল রবিবার  সচিব ও পরিচালক পদ ছাড়াও অতিরিক্ত পরিচালক, উপ-পরিচালক ও সিনিয়র সহকারী পরিচালক পদে আরো ১১ জন জনবল নিয়োগ ও পদোন্নয়নের অনুমোদন দেওয়া হয়েছে। 

সভায় ইউজিসি’র অতিরিক্ত পরিচালক পদে তাহমিনা রহমান, উপ-পরিচালক পদে নুসরাত শারিতা, মোঃ আব্দুল আলীম, মোঃ আসাদুজ্জামান ও মোঃ হাফিজুর রহমান এবং সিনিয়র সহকারী সচিব/ সিনিয়র সহকারী পরিচালক পদে লাবিবা মহসিন, শাহনাজ সুলতানা, মোঃ মামুন ও মোঃ ইমরান হোসেন-কে নিয়োগের সুপারিশ অনুমোদন করা হয়।

এছাড়া, কমিশনের পদোন্নতি/ পদোন্নয়ন কমিটির সুপারিশের ভিত্তিতে মোঃ জালাল আহম্মদ ও মোঃ গোলাম মোস্তফা-কে উপ-পরিচালক হিসেবে পদোন্নয়ন দেওয়া হয়েছে।

সভায় কমিশনের ১৬০তম সভার কার্যবিবরণী নিশ্চিতকরণ ও বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা, ব্লেন্ডেড লার্নিং ফর বাংলাদেশ নীতিমালা, ইউজিসি’র আপ্যায়ন ব্যয় সংক্রান্ত নীতিমালা, রোকেয়া চেয়ার নীতিমালা (সংশোধিত), ইউজিসি পুস্তক প্রণয়ন নীতিমালা, ২০২০ (সংশোধিত) নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় অন্যদের মধ্যে কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর, অধ্যাপক ড. বিশ্বজৎ চন্দ উপস্থিত ছিলেন। এছাড়া, পরিকল্পনা কমিশনের সদস্য (আর্থ-সামাজিক অবকাঠোমো), শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের সচিবের মনোনীত প্রতিনিধিরা ওই সভায় উপস্থিত ছিলেন।

Link copied!