এইচএসসি’র ফল প্রকাশ বুধবার

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৬, ২০২৩, ০৭:৪৭ পিএম

এইচএসসি’র ফল প্রকাশ বুধবার

আসছে বুধবার ( ফেব্রুয়ারি) এইচএসসি সমমান পরীক্ষার ফল প্রকাশিত হবে। সোমবার আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়কারী ঢাকা শিক্ষা বোর্ড এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের অফিস আদেশ জারি করেছে।

অফিস আদেশে জানানো হয়, আগামী ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টায়এইচএসসি পরীক্ষা ২০২২এর ফল স্ব স্ব প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে। স্ব স্ব প্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডউনলোড করা যাবে।

ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboardresults.gov,bd) রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের EIIN এন্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে। এছাড়া  www.dhakaeducationboardresults.gov,bd ওয়েবসাইটে ক্লিক করে রোল রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

পরীক্ষার ফল প্রকাশের পর এসএমএস-এর মাধ্যমে ফল সংগ্রহ করা যাবে। HSC Board name (first 3 lettres) Roll Year টাইপ করে ১৬২২২ নম্বরে সেন্ড করতে হবে।

যেমন: HSC Dha 123456 2022 Send to 16222

ঢাকা বোর্ডের ওই অফিস আদেশে আরও জানানো হয়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অনলাইনের মাধ্যমে প্রাপ্ত ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য www.dhakaeducationboardresults.gov,bd ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে ক্লিক করে বোর্ড প্রতিষ্ঠানের EIIN  এর মাধ্যমে ফল ডাউনলোড করার পরামর্শ দেওয়া হলো।

Link copied!