একদিন করে ক্লাস নেওয়া হবে স্কুল-কলেজে

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৪, ২০২১, ০৪:৩৯ পিএম

একদিন করে ক্লাস নেওয়া হবে স্কুল-কলেজে

স্কুল-কলেজ খোলার পর প্রথমদিকে সপ্তাহে একদিন করে ক্লাস নেওয়া হতে পারে। শনিবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ‘ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ার’ উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা জানান, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘শিক্ষামন্ত্রীর দেওয়া সুনির্দিষ্ট তারিখে ক্লাস শুরু করতে পারবো বলে আশা করছি। প্রাথমিকভাবে সপ্তাহে একদিন করে ক্লাস নেওয়ার চিন্তা করা হলেও তা পরিবর্তন হতে পারে’।

তিনি আরো জানান,উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষা সশরীরে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে। তবে পরীক্ষা নেওয়ার চেষ্টা করা হলেও অ্যাসাইনমেন্ট কার্যক্রম অব্যাহত থাকবে। আমার আগামী দিনের জন্য নতুন একটি সিলেবাস দাঁড় করিয়েছি। প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে নতুন সিলেবাস বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমাদের চিন্তা হচ্ছে, যেকোন মূল্যে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা।

Link copied!