ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ঢাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৬, ২০২২, ০৩:০৮ পিএম

ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ঢাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

জগন্নাথ হল ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দলবল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে বেদড় মারধরের অভিযোগ উঠেছে।শুক্রবার (১৫ এপ্রিল) রাত সোয়া ১১টার দিকে ফুলার রোডের উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মারধরের এ ঘটনা ঘটে। হল শাখা ছাত্রলীগের নেতা অতনু বর্মণ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের অনুসারী। আর ভুক্তভোগী ছাত্র রাকিবুল হাসান সজীব বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) এর চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি গতরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে এক প্রত্যক্ষদর্শী জানান, উদয়ন স্কুলের সামনে কথা-কাটাকাটির একপর্যায়ে অতনু বর্মণের নেতৃত্বে মারধর করা হয় সজীবকে। পরবর্তীতে কয়েকজন মিলে তাকে নিয়ে হাসপাতালে নিয়ে যান।

সজীব বলেন, ‘বাইক নিয়ে আসার সময় আমার বন্ধু হাসিব ডাক দেয়। আমি ইউ-টার্ন নেওয়ার সময় অতনু বর্মণ অনুসারীদের নিয়ে বাইক বহরে যাচ্ছিলেন। ওই সময় সম্ভাব্য সংঘর্ষ এড়িয়ে আমি দাঁড়িয়ে যাই। তখন তারা আমাকে গালিগালাজ শুরু করলে আমি জবাবে বলি, ‘এই ভাই, খাঁড়ান!’

তিনি আরো বলেন, ‘এ কথা বলার পর হঠাৎ অতনু বর্মণের নেতৃত্বে আমার ওপর জগন্নাথ হলের প্রায় ২০ জন এলোপাতাড়ি আক্রমণ করে। কয়েক মিনিট ধরে গণহারে মারধর করে। তারা আমার মাথা, কান, গলাসহ সারা শরীরে আঘাত করে। এ সময় আমি নিজেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দিলেও তারা মার থামায়নি।’ পরে দুই বন্ধু এসে আমাকে ঢাকা মেডিকেলে নিয়ে যান। 

এ বিষয়ে অতনু বর্মণ বলেন, ‘উল্টোদিক থেকে মোটরসাইকেল চালানো নিয়ে কথা-কাটাকাটি হয়েছে।

জগন্নাথ হলের ছাত্রলীগের সাধারণ সম্পাদক অতনু বর্মণ

আমার পরিচয় পাওয়ার পর ক্ষমা প্রার্থনা করেছেন। কোনো মারধরের ঘটনা ঘটেনি। আমি একা ছিলাম, সঙ্গে কেউ ছিল না।’ এ সময় হাসপাতালে সজীবের চিকিৎসার কথা বলা হলে অতনু বর্মণ বলেন, ‘আমি যাওয়ার পর তার সঙ্গে অপ্রীতিকর ঘটনা ঘটে থাকলে তা জানি না। তবে আমি কোনো মারধর করিনি।’

Link copied!