বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর নির্দেশ

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২২, ২০২১, ০১:৫৪ পিএম

বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশে করোনা মহামারির মধ্যে বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা-প্রতিষ্ঠান পুনরায় খুলে দেয়ার মতো পরিবেশ-পরিস্থিতি তৈরি হয়েছে কিনা, তা পর্যালোচনা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম গণমাধ্যমে ব্রিফিংয়ে এ কথা বলেন।

গণভবন থেকে ওই সভায় সভাপতি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা শিক্ষা-প্রতিষ্ঠানগুলো পুনরায় খুলে দেয়ার ব্যাপারে পরিস্থিতি পর্যালোচনা করতে ৫-৬ দিনের মধ্যে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বসব।’

তারা প্রথমে শিক্ষা-প্রতিষ্ঠানগুলো পুনরায় খুলে দেয়ার মতো পরিবেশ-পরিস্থিতি সৃষ্টি হয়েছে কিনা, তা পর্যালোচনা করবেন এবং এরপর, এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।’

তিনি আরো বলেন, ইংল্যান্ড ছাড়া ইউরোপের অন্যান্য দেশের শিক্ষা-প্রতিষ্ঠানগুলো এখন খুলে দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী প্রথমে শিক্ষা-প্রতিষ্ঠানগুলোর শিক্ষক ও কর্মচারি এবং তারপর শিক্ষার্থীদের ভ্যাকসিন নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার এক সপ্তাহ পর ১৭ মার্চ শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। পরবর্তীতে কয়েক ধাপে এ শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধের মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সব শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

Link copied!