সব স্কুল-কলেজে মাউশির নতুন নির্দেশনা

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৩, ২০২২, ০৩:২৮ পিএম

সব স্কুল-কলেজে মাউশির নতুন নির্দেশনা

দেশের সরকারি ও বেসরকারি সব স্কুল-কলেজে অ্যাসেম্বলিতে এক মিনিট দাঁড়িয়ে ‘মাদককে না বলা’ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিতে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

 

রবিবার (২ অক্টোবর) মাউশির এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে। মাউশির উপপরিচালকের (সাধারণ প্রশাসন) সই করা ওই অফিস আদেশে বলা হয়, মাদকের ভয়াবহ আগ্রাসন রোধকল্পে গঠিত এনফোর্সমেন্ট কমিটির ১৭তম সভায় সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘মাদককে না বলা’ কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়।

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাসেম্বলিতে নিজ নিজ অবস্থানে এক মিনিট দাঁড়িয়ে মাদককে না বলা কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। সব শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাসেম্বলিতে এ কর্মসূচি পালনের জন্য বলা হলো।

এ সংক্রান্ত একটি চিঠি ইতোমধ্যে সব জেলা-উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং প্রতিষ্ঠান প্রধানদের কাছে পাঠানো হয়েছে।

Link copied!